[ দেশজুড়ে ]
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
ছবি: সংগৃহীত
নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নতুন বই এবং কম্বল বিতরণ করেছেন নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন।
বুধবার দুপুরে শহরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও কম্বল বিতরণ করা হয়।
নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে।
ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা ভালো ভাবে শিক্ষিত হলে তারা কখনো সমাজের বোঝা হবে না। তাদের মধ্যে যে প্রতিভা সেই প্রতিভা তাদের অনেক দূর নিয়ে যাবে। তারা কখনো সমাজে অবহেলিত থাকবে না। তারা দেশের এবং সমাজের কল্যাণে কাজ করতে পারবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!